1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গণহত্যার সাক্ষী রাবির বধ্যভূমি স্মৃতিস্তম্ভ

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ সময় দর্শন

বাংলাদেশের মুক্তিযুদ্ধে হত্যা, নির্যাতন ও ধ্বংসের স্থান-কাল বিচারে মাত্র নয় মাসে ৫৬ হাজার বর্গমাইলে সংঘটিত গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধ স্মরণকালের ইতিহাসে তুলনাহীন। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা ৩০ লক্ষ নিরস্ত্র মানুষকে হত্যা করে মরদেহ বিভিন্ন স্থানে ফেলে রেখেছিল। সেসব স্থান চিহ্নিত হয়ে আছে ‘বদ্ধভূমি’ নামে। সারাদেশের অন্যান্য বদ্ধভূমির মত গণহত্যার সাক্ষী হয়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমি যার নাম বধ্যভূমি স্মৃতিস্তম্ভ।

দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ চলাকালীন রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে শত শত নিরপরাধ মানুষকে এখানে ধরে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করা হয়। তাদের স্মৃতিকে অম্লান করে রাখার উদ্দেশ্যেই নির্মিত হয় এই স্মৃতিস্তম্ভ। বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের পেছনে দীর্ঘ এক বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এই বধ্যভূমি ক্ষত-বিক্ষত বাংলাদেশের স্মৃতিকে ধারণ করে আছে।

স্তম্ভের ভাঙা এই ইট দ্বারা বুঝানো হয়েছে মুক্তিযোদ্ধাদের গায়ের ক্ষত। খোলা আকাশের নিচে নির্ভীক প্রহরীর মতো দাঁড়িয়ে আছে স্তম্ভটি। কয়েক ধাপ সিঁড়ি পাড়ি দিয়ে মূল বেদি। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দুধারে নানা রকম ফুল ও পাতাবাহার গাছের সমাহার। তার ভেতরে একটি বড় কূপকে ঘিরে বানানো হয়েছে কংক্রিটের একটি গোলাকার বেদি।

বীর মুক্তিযোদ্ধা মলয় কুমার ভৌমিক বলেন, এখানে আসলে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা ভেসে ওঠে চোখের সামনে। শিক্ষকরা জানান, মুক্তিযুদ্ধে রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকার মানুষের অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করে দেয় এই বদ্ধভূমি।

২০০৪ সালের ২১ শে ডিসেম্বর উদ্বোধন করা হয় বধ্যভূমি স্মৃতিস্তম্ভ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu