1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কারাগারে ডিভিশন চেয়ে ফখরুল ও আব্বাসের রিট

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কারাগারে ডিভিশন চেয়ে রিট দায়ের করেছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল এই রিট দায়ের করেন।

রিটকারী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ও আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করে বিএনপি।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী গত শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় মহাসমাবেশ করে দলটি। অন্যান্য সমাবেশগুলো শান্তিপূর্ণভাবে শেষ হলেও ঢাকার কর্মসূচি ঘিরে বিপত্তি দেখা দিয়েছিল।

নয়াপল্টনে সমাবেশ করতে বিএনপি অনড় অবস্থান দেখালেও পুলিশের পক্ষ থেকে অনুমতি মেলেনি। এর মধ্যে গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। এতে গুলিতে প্রাণ হারান একজন।

সংঘর্ষের পর বিএনপি কার্যালয়ে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে দলটির মধ্যসারির কয়েকজন নেতাসহ তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

পরে সমাবেশের স্থান নিয়ে জটিলতা অবসানের আগে শুক্রবার (৯ ডিসেম্বর) ভোররাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।

এরপর আদালতে তোলা হলে ৯ ডিসেম্বর বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu