1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মালদ্বীপে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৩৩ সময় দর্শন

বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১২ ডিসেম্বর) মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের হল রোমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন হাইকমিশনের সচিব মো. সোহেল পারভেজ।

তিনি ডিজিটাল বাংলাদেশে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ ও তার সুবিধাসমূহ এবং জাতীয় পোর্টালের মাধ্যমে তথ্য সরবরাহ, ডিজিটাল সেন্টার, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, আইটি পার্ক, লার্নিং এন্ড আর্নিং ইত্যাদি তুলে ধরেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে রুপান্তর হয়েছে। শীঘ্রই আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা তথা উন্নত দেশের কাতারে শামিল হবো। ভবিষ্যতের সেই বাংলাদেশ গঠনের জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বিষয়ে একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। এসময় মিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu