1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১২১ সময় দর্শন

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় জমির সীমানা কাটাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল আটটার দিকে মস্তফাপুর ইউনিয়নের সিকিনওহাটা গ্রামের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে পুলিশ।

সংঘর্ষে আহত রবিউল ফকির (৩৭) মস্তফাপুর ইউনিয়নের সিকিনোহাটা গ্রামের হাবিব ফকিরের ছেলে, আবদুল লতিফ ফকিরের ছেলে হোসেন ফকির (৩৫), শাজাহান শিকদারের ছেলে সাইফুল শিকদার (৩৮), করিম শিকদারের ছেলে বাদলসহ (৪০) অনেকে।

ভুক্তভোগী পরিবার ও হাসপাতালসূত্রে জানা যায়, গতকাল দুপুরে জমির সীমানা বেশি কাটা নিয়ে সাইফুল শিকদার ও রবিউল ফকিরের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা সালিশে মিমাংসা করে দিলে পরের দিন সকালে জমিতে কাজ করতে যায় রবিউল ফকির। তখন সাইফুল শিকদার ঐ জমির কাছে গিয়ে সীমানা কাটা নিয়ে পুনরায় তর্কাতর্কি করে। পরে উভয় পক্ষ আবার সংঘর্ষে জরিয়ে পড়েন। এতে দু’পক্ষের ১০ জনের মতো আহত হয়। আহতদের ঘটনাস্থান থেকে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে বাদল আর সাইফুলের অবস্থা অবনতি হওয়ায় উন্নতি চিকিৎসার জন্য ফরিদপুর কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দু’পক্ষের লোকজন হাসপাতালে চিকিৎসা নিতে এসে মারামারি জন্য পুনরায় জড়ো হয়। পরে পুলিশ এসে উভয়পক্ষের সাত জনকে আটক করে।

স্থানীয় আইনল মাতুব্বর বলেন, গতকালকে তাদের জমির সীমানা কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। তারপরেও স্থানীয়রা সালিশ করে দিলে আবার তারা দু’পক্ষের লোকজন সকালে এই জমি নিয়ে মারামারি করে অনেকে আহত হয়েছে।

রবিউল ফকির বলেন, ‘এই জমির কাগজপত্র সব আমাদের নামে। এই জমির সীমানা আমাদের মধ্যে। তাই আমরা সীমানা কাটতে যাই। তারা ক্ষমতাশালী হওয়ায় জমির সীমানা কাটতে গেলে তারা জোর করে আমাদের এই সীমানা কাটা বন্ধ করতে আসে। আমরা সরকারের কাছে কঠোর বিচার চাই’।

বাদল শিকদার বলেন, ‘আমাদের জমির সীমানরা ফকিররা বেশি কাটতেছিল দেখে বাধা দিলে তারা আমাদেরকে কুপিয়ে জখম করে’।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহিন আরিফিন বলেন, সকালে মারমারির ঘটনায় চারজন চিকিৎসা নিতে আসে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সকালে জমির সীমানা কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনা স্থানে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে। এতে পুলিশ উভয়পক্ষের সাতজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu