1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিজিবির সোর্সকে কুপিয়ে হত্যার অভিযোগ মাদক কারবারিদের বিরুদ্ধে

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ সময় দর্শন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সোর্স তারিক হোসেনকে (৪০) কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা তিনি যান।

সোমবার (১২ ডিসেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তারিক উপজেলার গয়েশপুর গ্রামের রবগুল হোসেনের ছেলে।

সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল হক মিল্টন জানান, তারিক হোসেন বিজিবির সোর্স হিসেবে কাজ করদেন। এরই জেরে তাকে হত্যা করা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, সোমবার (১৩ ডিসেম্বর) রাত ১টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তের ৬৮ নং মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে ফেনসিডিল আনার জন্য দাঁড়িয়ে ছিল কয়েক জন মাদক কারবারি। এ সময় সেখানে তারিককে দেখতে পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে কারবারিরা। পরে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, আমাদের কাছে সীমান্ত এলাকার অনেকেই চোরাচালানদের তথ্য দিয়ে থাকেন। নিহত তারেক তাদের মধ্যে একজন। আসলে তথ্য সরবরাহকারীরাও চোরাকারবারির সঙ্গেই জড়িত থাকেন। ধারণা করা হচ্ছে মাদক চোরাকারবারির দুই-গ্রুপের দ্বন্দ্বে ওই ঘটনা ঘটেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu