1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অপহরণের পর গৃহবধূকে রাতভর ধর্ষণ, ভিডিও ভাইরালের হুমকি

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৫৮৭ সময় দর্শন

টাঙ্গাইলের ঘাটাইলে এক গৃহবধূকে অপহরণের পর রাতভর ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ইয়ার মাহমুদ ওরফে মামুন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ধারণ করা ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে এরপরও কয়েকবার তাকে ধর্ষণ করে মামুন। আইনের আশ্রয় নিলে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার হুমকিও দেয়া হয়েছে ভুক্তভোগীর পরিবারকে।

অভিযুক্ত মামুন মিয়া ওই উপজেলার ধলাপাড়া ইউনিয়নের কামালপুরের সিরাজ মিয়ার ছেলে। দিনের পর দিন অত্যাচার সইতে না পেরে গত ৩ জানুয়ারি টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ধর্ষণের শিকার ওই গৃহবধূ। এরপর থেকে মামলা তুলে নিতে তাকে হুমকি দিচ্ছে ধর্ষক মামুন ও তার পরিবার।

ধর্ষণের স্বীকার গৃহবধূ বলেন, মামুন দীর্ঘদিন ধরে আমাকে কুপ্রস্তাব দিচ্ছিল। আমি সাড়া না দেয়ায় গত বছরের ২ ডিসেম্বর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যায় সে। এরপর নিজের ফার্মের একটি ঘরে আটকে রেখে সারারাত ধর্ষণ ও নির্যাতন করে। শুধু তাই নয়, মোবাইলে সেই ঘটনার ভিডিও ধারণ করে। এরপর সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়া ও ধর্ষণের ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আরো কয়েকবার ধর্ষণ করে।

তিনি আরো বলেন, দিনের পর দিন নির্যাতন সইতে না পেরে আমি মামুনের বিরুদ্ধে মামলা করি। এরপর থেকে মামলা তুলে নিতে আমাকে ও আমার পরিবারকে হুমকি দিয়ে আসছে মামুন ও তার পরিবারের লোকজন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধলাপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ওয়াজেদ আলী। তিনি বলেন- ধর্ষণের বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষকে ডেকেছিলাম। কিন্তু মামুনের পক্ষের কেউ না আসায় সালিশ হয়নি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu