1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নেত্রকোণার আটপাড়ায় গভীর নলকূপ বিক্রি ও টাকা আত্মস্বাদের অভিযোগ উঠেছে সোনা মিয়ার বিরুদ্ধে

নেত্রকোণা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৭৭ সময় দর্শন
নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার যাদবপুর গ্রামের সোনা মিয়ার বিরুদ্ধে গভীর নলকূপ বিক্রির ১৬ লক্ষ টাকা আত্মস্বাদের অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায়, যাদবপুর গ্রামের মানুষ সকলেই এই গভীর নলকূপ দিয়ে বোর ধান চাষ করত। সোনা মিয়া যাদবপুর কে.এস.এস. লিঃ নামের সমিতি এই গভীর নলকূপটি বিএডিসির দেয়া মেশিনটি বিক্রি করে দেয়। যার রেজি নং- ১৯১। এই নলকূপটি বিএডিসি অফিস থেকে ১৯/০৬/১৯৯১ সালে অনুমোদন পায়। পরে আবার সোনা মিয়া মেশিনের লোহার পাইপ গুলো মাটির নিচ থেকে তুলে বিক্রি করে দেয়।
এরপর যাদবপুর কে.এস.এস. লিঃ নামের সমিতি গভীর নলকূপটি বিক্রি করে দিয়েছে শুনে সমিতির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার আটপাড়ায় একটি অভিযোগ দেয়। এই অভিযোগের প্রেক্ষিতে কোন কাজ হয় নি। পরে সমিতির সদস্যগণ আবার গত ২৯/১১/২০২২ তারিখে গনসাক্ষরে জেলা প্রশাসক নেত্রকোণা, নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) বিএডিসি নেত্রকোণাসহ বিভিন্ন দপ্তরের অভিযোগ করেছে। এ বিষয়ে সহকারী পরিচালক পল্লী উন্নয়ন কর্মকর্তা আটপাড়া স্বপন চন্দ্র তালুকদার বলেন আমি তদন্ত করে উপজেলা নির্বাহী অফিসার আটপাড়া বরাবর প্রতিবেদন পাঠিয়েছি।
এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী মনির হোসেন (ক্ষুদ্র সেচ) আটপাড়া নেত্রকোণা, তিনি বলেন আমি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। সোনা মিয়ার বিরুদ্ধে অভিযোগকারী দুলাল মিয়াসহ যাদবপুর কে.এস.এস. লিঃ নামের সমিতি গভীর নলকূপটি কিভাবে বিক্রি করেছে তদন্ত করে সঠিক বিচারের দাবি করেছে সমিতির সদস্যরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu