1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নেত্রকোণায় ট্র্যাজিডি দিবস পালিত

নেত্রকোণা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৩১ সময় দর্শন

নানা কর্মসূচীর মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে নেত্রকোণা ট্র্যাজিডি দিবস। এ দিবসটি উদযাপন উপলক্ষে সকালে শহরের অজহর রোডস্থ শহীদদের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে জেলার বিভিন্ন সামাজিক, সংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। পরে উদীচী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, প্রতিবাদী মিছিল, মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা ৪০ মিনিট থেকে ৩ মিনিট শহরের প্রধান প্রধান সড়কে দাঁড়িয়ে “স্তব্ধ নেত্রকোণা” কর্মসূচী পালন করা হয়। ট্র্যাজিডি দিবস উৎযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচীতে সকল স্তরের মানুষ অংশ নেন।

উল্লেখ্য, ২০০৫ সালের এই দিনে শহরের অজহর রোডে শতদল শিল্পীগোষ্ঠী ও জেলা উদীচী কার্যালয়ের সামনে জেএমবির আত্মঘাতী জঙ্গিদের বোমা হামলায় উদীচীর শিল্পী খাজা হায়দার হোসেন ও সুদীপ্তা পাল শেলীসহ ৮ জন নিহত হয়েছিল। আহত হয়েছিল আরো অর্ধশতাধিক মানুষ। এর পর থেকে প্রতিবছর ৮ ডিসেম্বরকে নেত্রকোণা ট্র্যাজিডি দিবস হিসেবে পালন করে আসছে নেত্রকোণাবাসী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu