1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালীতে ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় ৪টি ককটেল সদৃশ বস্তু ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করেছে  পুলিশ। গতকাল বুধবার রাত দশটার দিকে সদর ইউনিয়ন ভূমি অফিসের পুকুর ঘাট থেকে এসব ককটেল ও বোমা উদ্ধার করা হয়।

এর আগে রাত পৌনে দশটার দিকে ৩টি ককটেলের বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। এতে অনেকটা আতংকিত হয়ে পড়ে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, রাত সাড়ে নয়টার দিকে সদর ইউনিয়ন ভূমি অফিসে বসে কাজ করছিলেন তহসিলদার মো. মিলন। এসময় তিনি ৩টি বিকট শব্দ শুনতে পান। এতে অনেকটা ঘাবড়ে যান। পরে তিনি পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাল স্কচটেপ মোড়ানো ককটেল সদৃশ ৪টি বস্তু এবং ৩টি পেট্রোল বোমা উদ্ধার করে। পরে এসব ককটেল বালতিতে ডুবিয়ে নিস্ক্রিয় করে থানায় নিয়ে যাওয়া হয়।

গলাচিপা সদর ইউপি ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. মিলন মিয়া বলেন, ‘ শব্দ শুনে প্রথম ভাবছিলাম বিদ্যুৎ বিভ্রাট। পরে শব্দটা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশে খবর দেই। ‘

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, আমরা বিকট শব্দ হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে পুকুর ঘাটের কাছে ৪টি ককটেল সদৃশ বস্তু ও ৩টি প্রট্রোল বোমা উদ্ধার করি। তবে এগুলো ককটেল কিনা সেটা পরীক্ষা-নিরীক্ষা করার আগে নিশ্চিত বলা যাচ্ছেনা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu