1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইরানে প্রথমবারের মতো বিক্ষোভাকারীর ফাঁসি কার্যকর

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১২০ সময় দর্শন

কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে ইরানে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ এখনও চলমান রয়েছে। বিক্ষোভকারীদের ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে দেশটির পুলিশ বাহিনী। এমনকি অনেককে গ্রেপ্তার করা হচ্ছে।

এরই মধ্যে গ্রেপ্তারকৃত এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। খবর আল-জাজিরার।

দেশটির কর্তৃপক্ষ বলছে, দেশব্যাপী চলা বিক্ষোভ থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছিল। প্রথম বন্দি হিসেবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তির নাম মহসেন শেখারি। রাজধানী তেহরানের সড়কে একটি বড় ছুরি নিয়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করেন তিনি। এতে নিরাপত্তা বাহিনীর এক সদস্য গুরুত্বর আহত হন।

প্রতিবেদনে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট বিবাদীর করা আপিল প্রত্যাখ্যান করেছে। তার কার্যকলাপকে ‘ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ চালানোর অপরাধ’ হিসেবে উপস্থাপন করে সাজাকে ন্যায্যতা দিয়েছে।

হিজাব আইন ভঙ্গ করার কারণে গত ১৩ সেপ্টেম্বর মাহসা আমিনিকে তেহরান থেকে আটক করে দেশটির নৈতিকতা পুলিশ। আটকের পর পুলিশি হেফাজতে ১৬ সেপ্টেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর প্রতিবাদে ইরানে তুমুল বিক্ষোভ-প্রতিবাদ চলছে। বিক্ষোভ রুখতে দমন-পীড়ন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড।

এ দিকে গ্রেপ্তারকৃত বিক্ষোভকারীদের বিচারে কঠোর অবস্থানের দেখানোয় গত সোমবার বিভাগটির প্রশংসা করেছে অভিজাত রেভল্যুশনারি গার্ড। একই সঙ্গে জাতি ও ইসলামের নিরাপত্তার অভিযোগে অভিযুক্তদের দ্রুত রায় বাস্তবায়ন করতে আহ্বান জানিয়েছে।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র মাসৌদ সেতাইয়াসি গত মঙ্গলবার বলেছেন, আধাসামরিক বাহিনী বাসিজের সদস্যকে হত্যার অভিযোগে অভিযুক্ত পাঁচ জনকে মৃতু্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এর বিরুদ্ধে তারা আপিল করতে পারবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu