1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিএনপি যে হাত দিয়ে মারবে সে হাত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৩ সময় দর্শন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনও ভোট চুরি করে না বরং সুরক্ষিত করে। আমাদেরকে ভোট চুরির অপবাদ দেওয়ার চেষ্টা করেছে। ভোট চুরি করে ১৫ ফেব্রুয়ারি ইলেকশন করে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলো খালেদা জিয়া।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) গণভবন থেকে এক ব্রিফিংয়ে এসব বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীর গায়ে বিএনপির মারের দাগ রয়েছে। অত্যাচার, হত্যাকাণ্ডের শিকার হয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না।

শেখ হাসিনা বলেন, ২০০৯ এ ক্ষমতায় এসে সে নির্যাতনের জবাব আমরা দিতে পারতাম। কিন্তু আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না।

তিনি বলেন, রাজনীতি করবে না মুচলেকা দিয়ে লন্ডনে গেছে তারেক জিয়া।  খালেদাও তৈরি হয়েছিলো যাওয়ার জন্য। আমার বিরুদ্ধেও ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিলো। আমি ভয় পাইনি, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশে ফিরে এসেছিলাম।

হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বারবার আঘাত দেবে আর আমরা চুপ করে বসে থাকবো তা হবে না। এবার যে হাত দিয়ে মারবে সে হাত ভেঙে দিতে হবে। এখন বাসে আগুন দিতে গেলে, ওই হাত আগুনে পুড়িয়ে দিতে হবে। এখন বসে বসে মার খাওয়ার সুযোগ নেই। বিএনপিকে যারা তেল মারছে, তাদেরও হিসেব নেবো। তারেক জিয়াকে বাংলাদেশে ধরে আনা হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu