Dhaka 4:37 am, Tuesday, 26 May 2026

ছাত্রলীগের ৩০তম সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ চার বছর পর আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ছাত্রলীগের সম্মেলন। এরপর দলীয় সংগীত পরিবেশনের সঙ্গে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা।

এর মধ্যে সারা দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে সংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন সম্মেলনে।

বিভিন্ন জেলার নেতাকর্মীদের পাশাপাশি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও রাজধানীর ওয়ার্ড, থানা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরাও।

ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৮ সালের মে মাসে। ওই বছরের জুলাইয়ে ছাত্রলীগের সভাপতি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানী দায়িত্ব পান। পরে পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হলে ভারপ্রাপ্ত হিসেবে সভাপতি পদে আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক পদে লেখক ভট্টাচার্য আসেন। এরপর ২০২০ সালের ৪ জানুয়ারি ‘ভারমুক্ত’ হন তারা।

ছাত্রলীগের দেওয়া তথ্য অনুযায়ী, এবার সংগঠনের দুই শীর্ষ পদ—সভাপতি এবং সাধারণ সম্পাদকের জন্য ২৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্যে সভাপতি পদের জন্য ৯৬ জন ও সাধারণ সম্পাদক পদের জন্য ১৫৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

ছাত্রলীগের ৩০তম সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেটের সময় : 07:11:20 pm, Tuesday, 6 December 2022