1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১০ কোটি মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা পেয়েছে: পলক

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

গ্রামের মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেছেন। কমিউনিটি ক্লিনিক থেকে ১০ কোটি মানুষ স্বাস্থ্যসেবা পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সিংড়া উপজেলার তাজপুর কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন,  কিছু দিন আগেও কোন মা-বোন হঠাৎ করে অসুস্থ হলে সুচিকিৎসার জন্য সিংড়ার হাসপাতালে নিতে হতো।

কিন্তু বর্তমানে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তারা সেবা পাচ্ছেন। সারাদেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ১০ কোটি মানুষ স্বাস্থ্যসেবা পেয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘রাখালগাছা থেকে বজরাহাট পর্যন্ত ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক ও ব্রিজ নির্মাণ করা হয়েছে। এছাড়া  তাজপুরকে বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আপনাদের কাছে অনুরোধ আমাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেবেন। ’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন। সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu