1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কাদের মির্জার বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৫৪৬ সময় দর্শন

নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মো. রিয়াজ উদ্দিন নামে এক যুবলীগ নেতা।

বৃহস্পতিবার জেলার সিনিয়র বিচারিক ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এই মামলা দায়ের করা হয়। মো. রিয়াজ উদ্দিন জেলার সদর উপজেলার ১০নং অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক।

আদালতে দায়ের হওয়া মামলা ও বাদির সঙ্গে কথা বলে জানা গেছে, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সাম্প্রতিক সময়ের বক্তব্যে নোয়াখালীর সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সদর উপজেলার চেয়ারম্যান সামছুদ্দিন জেহানসহ বাদী ও দলের লোকজনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া বক্তব্য দেয়ার সময় আযান দেয়া নিয়েও আবদুল কাদের মির্জার একটি উক্তি মামলায় উল্লেখ করে ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ করা হয়েছে।

মামলায় বাদীর আইনজীবী পলাশ চন্দ্র সাহা জানান, বাদী রিয়াজ উদ্দিন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে গত ৫ জানুয়ারি দেয়া তার একটি বক্তব্যকে মানহানিকর উল্লেখ করে দণ্ডবিধির ২৯৮/৫০০/৫০১ ধারায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে কোম্পানীগঞ্জ আমলী আদালতের বিচারক বৃহস্পতিবার অনুপস্থিত থাকায় আগামী রোববার মামলায় বাদীর জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে।

মামলার বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, অতীতেও আমার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেয়া হয়েছিল। এবার সত্য কথা বলায় দলের কিছু দুষ্কৃতিকারীর গায়ে লেগেছে। তিনি বলেন, আমি অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেছি। এতে কেউ রাগ হলে বা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে তাতে আমার কিছু বলার নেই। তবে যতো বাধায় আসুক সত্য বচনে একটুও পিছপা হব না।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu