1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নেই ড্রেনেজ সুবিধা, নাজুক পয়োনিষ্কাশন ব্যবস্থায় ক্ষুব্ধ রংপুর নগরবাসী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

নাগরিক হিসেবে যে সব সুবিধা পাওয়ার কথা, তার সিকি ভাগও ১০ বছরে বাস্তবায়ন হয়নি রংপুর সিটিতে। ১৮টি ওয়ার্ডের বাসিন্দারা এখনো পাননি উন্নত নাগরিক সুবিধা। নেই ড্রেনেজ সুবিধা, পয়োনিষ্কাশন ব্যবস্থাও নাজুক। এতে ক্ষুব্ধ নগরের বাসিন্দারা।

তবে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস দিয়েছেন রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

সরেজমিনে দেখা গেছে, রাস্তার দু’ধারে যত্রতত্র ফেলে রাখা হয়েছে ময়লা। একমাত্র ডাস্টবিনটির কার্যকারিতা যেন সিটি করপোরেশনের লোগোটির মতই ঝাপসা। তাই শহরের মোড়গুলোই হয়ে উঠছে ময়লার ভাগাড়। এখানেই নগরবাসীর ভোগান্তি শেষ নয়। নগরীর ড্রেনেজ ব্যবস্থা থাকলেও অধিকাংশ স্থানেই তা ভেঙে গেছে। দীর্ঘদিন ধরে করা হয়নি কোনো সংস্কার।

রংপুর সিটি করপোরেশনের বর্ধিত অংশের এমনই করুণ দশা। এতে ক্ষুব্ধ রংপুর সিটি করপোরেশনের বাসিন্দারা। তাদের অভিযোগ, নিয়মিত কর দেওয়ার পরও নাগরিক সুবিধা পাচ্ছেন না তারা। অভিযোগ করা হলে শুধুই আশ্বাস মেলে।

সচেতন মহল বলছে, বর্ধিত ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা পুরাতন ওয়ার্ডগুলোর সঙ্গে সমন্বয় রেখে করতে হবে। নতুবা তা জলাবদ্ধতার কারণ হবে।

এমন প্রশ্নে এবারও যথারীতি মিলেছে আশ্বাস। এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা বলেন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu