মুক্তিযুদ্ধের ইতিহাসে ৫ ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এ দিন মিত্রবাহিনী ও বিমানবাহিনী ঢাকার আকাশ পুরোপুরি দখলে নেয়। এ দিন ভারতের বিমানবাহিনী ১২ ঘণ্টাব্যাপী বিমান থেকে বোমা হামলা চলে। এ সময়ের মধ্যে তারা তেজগাঁও ও কুর্মিটোলায় ৫০ টনের মতো বোমা ফেলে।
এতে হানাদারদের ৯০টি অস্ত্রবাহী ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।
৫ ডিসেম্বর ঢাকাসহ বেশ কয়েকটি শহরে ভারতীয় বিমানবাহিনীর ক্রমাগত বোমা হামলায় হানাদার বাহিনীর ব্যাপক ক্ষতি হয়। সেইসঙ্গে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গন উত্তপ্ত হয়ে পড়ে। আর জাতিসংঘে বাংলাদেশকে নিয়ে তৈরি হয় বিতর্ক।
এ দিকে বাংলাদেশকে নিয়ে মার্কিন সরকারের বিশেষ উদ্যোগে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের অধিবেশন বসে। এতে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রতিনিধি সিনিয়র বুশের চেষ্টায় সোভিয়েত প্রতিনিধি কমরেড মালিক ভেটো প্রয়োগ করেন।