Dhaka 11:10 am, Sunday, 31 May 2026

মাটির নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

দিনাজপুরের খানসামা উপজেলায় মুক্তিপণের দাবিতে অপহরণের ৫৬ ঘণ্টা পর মাটির নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু আরিফুরজ্জামানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৪ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে খানসামা উপজেলার পাকেরহাট মহাসড়ক সংলগ্ন জিকরুলের মিলের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, অপহরণের ঘটনাটি ঘটে ২ ডিসেম্বর শুক্রবার বিকেলে।

দিন মজুর আতিউর রহমানের ছেলে আরিফুজ্জামানকে অপহরণের পর মুঠোফোনে এক লাখ মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অভিযোগ পাওয়ার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন তিন যুবকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কায়েমপুর মাস্টারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে সরিফুল (২৪), গফুর উদ্দীন শাহপাড়া গ্রামের ওবায়দুরের ছেলে শামীম (২২) ও একই এলাকার মো. রিয়াজুলের ছেলে শাহিনুর। অপহরণ ঘটনায় জড়িত থাকার বিষয়ে তারা অস্বীকৃতি জানালেও কৌশলে তাদের কাছ থেকে তথ্য নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে পুলিশ।

রোববার (০৪ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে খানসামা উপজেলার পাকেরহাটস্থ মহাসড়ক সংলগ্ন জিকরুলের মিলের পার্শ্বে নীলফামারী সদর থানার পুলিশের সাবেক গাড়ি চালক আব্দুস সালামের বাড়ির আঙ্গিনা খুঁড়ে বস্তাবন্দী হাত-পা বাঁধা অবস্থায়  আরিফুরজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

মাটির নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

আপডেটের সময় : 05:34:18 pm, Monday, 5 December 2022