1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে ৬ জনের মৃত্যু

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩৭ সময় দর্শন

রাশিয়ায় একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে ছয়জনের মৃত্যু হয়েছে। রোববার পশ্চিম সাইবেরিয়ার নিজনেভার্তোভস্ক শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আরটির।

দেশটির সংকটকালীন মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভ গণমাধ্যমকে বলেন, গ্যাস ট্যাঙ্কের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে।

তিনি আরও বলেন, ঘটনার কিছু আগে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে প্রতিবেশীর কাছে অভিযোগ করেছিলেন এক বাসিন্দা। ভবনটিতে গ্যাসের সংযোগ ছিল না, বাসিন্দারা গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে রান্না করতেন।

স্থানীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে  ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ভবনের ৫২ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

গত মাসে রাশিয়ার সাখালিন দ্বীপের একটি পাঁচতলা আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu