1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ থেকে মালিঙ্গার অবসর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৫১৯ সময় দর্শন

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ানস তাদের স্কোয়াড থেকে ছেঁটে ফেলেছে শ্রীলংকার তারকা পেসার লাসিথ মালিঙ্গার নাম। এ খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর সব ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন এ লংকান পেসার।

বুধবার মুম্বাইয়ের বোলিং মেন্টর এক বিবৃতিতে মালিঙ্গা বলেন, ‘পরিবারের সঙ্গে আলোচনার পর আমার মনে হয়েছে– ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসরের এটিই সঠিক সময়। মহামারী পরিস্থিতি ও ভ্রমণে বিধিনিষেধের কারণে আমার পক্ষে আগামী মৌসুমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা কঠিন। তাই এখনই সিদ্ধান্ত নেওয়ার ভালো সময়।’

তবে বিদায়লগ্নে মুম্বাই ইন্ডিয়ানসকে ধন্যবাদ জানান মালিঙ্গা। তিনি বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ানস কর্তৃপক্ষের সঙ্গে অবসরের বিষয়ে কথা বলেছি। তারা আমার কথা বুঝতে পেরেছেন এবং আমাকে সমর্থন করেছেন। মুম্বাই ইন্ডিয়ানস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত প্রত্যেককে এবং দুর্দান্ত ১২টি বছর কাটানোর জন্য সমর্থকদের ধন্যবাদ জানাই।’

উল্লেখ্য, বুধবার ছিল আইপিএলের আসন্ন মৌসুমে নিলামের আগে নিজেদের ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার শেষ দিন। এ দিন সাতজনকে ছেড়ে দেয় মুম্বাই। যেখানে লাসিথ মালিঙ্গার নামও ছিল।

আইপিএলের দ্বিতীয় আসর থেকে মুম্বাইয়ের হয়ে টানা খেলে গেছেন মালিঙ্গা। মুম্বাইয়ের হয়ে চারটি আইপিএল শিরোপা জিতেছেন তিনি। যদিও গত দুই আসরে বল হাতে মাঠে দেখা যায়নি তাকে।২০১৮ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ানস দলের বোলিং মেন্টর হিসেবে কাজ করছেন মালিঙ্গা। এর আগে দলের মূল পেসার হিসেবে খেলে গেছেন টানা ১২ বছর।

আইপিএল ইতিহাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি মালিঙ্গা। টুর্নামেন্টের ১৩ আসরের মধ্যে ১০টিতে খেলে ১৭০ উইকেট জমা করেছেন ঝুলিতে।  আইপিএল ছাড়াও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইটান্স, রংপুর রাইডার্স, বিগব্যাশ টি-টোয়েন্টিতে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেছেন লংকান কিংবদন্তি পেসার।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu