1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মেসির চোখে ফেবারিট ব্রাজিল, পিছিয়ে নেই স্পেন-ফ্রান্সও

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৪ সময় দর্শন

বিশ্বকাপ যাত্রার শুরুতেই হোঁচট খাওয়ার পর তা কাটিয়ে উঠে এরইমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা বিশ্রাম পেয়েছে দলের ফুটবলাররা। সেই বিশ্রামের মাঝেই মেসির সাথে কথা বলেছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ওলে। মেসিও কথা বলেছেন মন খুলেই।

চলতি বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটে চলেছে। বড় দলগুলোর সবগুলোই হেরেছে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে। আর্জেন্টিনা ও ব্রাজিল হেরেছে র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা দলের বিপক্ষে। জার্মানি ও স্পেনকে হারিয়ে দিয়েছে জাপান। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে জিতেছে তিউনিসিয়া। চারবারের চ্যাম্পিয়ন জার্মানি ও রাশিয়া আসরে তৃতীয় হওয়া বেলজিয়াম বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। তবে মেসির চোখে এখনও বিশ্বকাপের দাবিদার ব্রাজিল, ফ্রান্স ও স্পেন।

মেসির কাছে প্রশ্ন ছিল বিশ্বকাপে অন্য ম্যাচগুলো দেখেন কিনা তারা; উত্তরে মেসি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আমরা পুরো বিশ্বকাপ দেখছি। যে দলগুলোকে আমাদের অবশ্যই মোকাবেলা করতে হবে। আমি শুরুতেই বলেছিলাম, ব্রাজিল খুব ভালো খেলছে, ক্যামেরুনের বিপক্ষে পরাজয় সত্ত্বেও। কাতার বিশ্বকাপে তারা দুর্দান্ত ফেবারিটদের মধ্যে একটি। এছাড়াও ফ্রান্স এবং স্পেন ও ফেবারিট। স্পেন পাস করার বাইরেও খুব ভাল ফুটবল খেলে। বল ধরার পর কি করতে হবে সেটি সম্পর্কে তারা স্পষ্ট। তারা দীর্ঘ সময় বল দখল কলে খেলা নিয়ন্ত্রণ করে। ’

২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর টানা দ্বিতীয়বারের মতো গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে জার্মানি। জার্মানের এমন বিদায় অবাক করেছে মেসিকেও।

এ বিষয়ে মেসি বলেন, ‘জার্মানির বিদায়ে আমি অবাক হয়েছিলাম। কারণ তাদের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল। তাদের একটি তরুণ দল ছিল। জার্মানি সবসময় সেরাদের মধ্যে থাকে। বিস্ময়কর যে আবারও বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বাদ পড়েছে তারা। এটি এটাই প্রমাণ করে যে, বিশ্বকাপ কতটা কঠিন। দলের নাম এখানে গুরুত্বপূর্ণ নয়। ’

বিশ্বকাপে আরও একবার মেসির নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এখন স্বপ্নটা আর দুই ম্যাচ জিতে ফাইনালে যাওয়া। এবং সেখানে ইতিহাস গড়ে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরা। আর্জেন্টিনার এই কোয়ার্টার ফাইনাল নিয়েও প্রশ্ন ছিল মেসির কাছে।

উত্তরে তিনি বলেন, ‘আর্জেন্টিনা একটি শক্তিশালী দল এবং সর্বদা সেরাদের মধ্যে থাকে। আমরা এখানে আসার আগে থেকেই জানতাম আমরা সেরা দলগুলোর একটি। কারণ, আমরা যা করছিলাম। এখন আমাদের মাঠে তা প্রমাণ করতে হবে। এবং সৌভাগ্যবশত আমরা এটি করে চলেছি এবং আশা করি আমরা ছোট পদক্ষেপগুলি চালিয়ে যাব। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu