1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিদ্যুৎ নিয়ে শঙ্কা কেটে গেছে: নসরুল হামিদ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১২৬ সময় দর্শন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘বিদ্যুৎ নিয়ে যে শঙ্কা ছিল, তা কেটে গেছে; এখন আর কোনো শঙ্কা নেই। ’

রোববার (৪ ডিসেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে উত্তরবঙ্গে বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি নেসকো আয়োজিত বিতরণ খাতে চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুতের গ্রাহক সেবায় এখন আমরা ভালো আছি। আগামী বছরগুলোতে গ্রাহকদের আরও ভালো এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো।

সেমিনারে আগামী বছরগুলোতে ভালো ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারার আশা প্রকাশ করেন তিনি।

বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে মন্তব্য করে নসরুল হামিদ বলেন, ‘আমাদের এক্ষেত্রে অনেক কাজ করতে হবে।
আদানি ও রূপপুরের বিদ্যুতে উত্তরবঙ্গে ব্যাপক পরিবর্তন আসবে। ’

প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে দুটি বিষয় উঠে এসেছে। একটি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। অন্যটি হচ্ছে বকেয়া বিল। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হলে পাওয়ার গ্রিড কোম্পানির  (পিজিসিবি)  কাজে আরও জোর দিতে হবে। অন্যদিকে বিল আদায় শতভাগ করতে হলে প্রি পেইড মিটারে যেতেই হবে। নেসকো যে পরিকল্পনা করেছে তাতে আগামী বছরই প্রি প্রেইডে যেতে পারবে বলে আশা করছি।

‘গ্রাহক সেবা বাড়াতে প্রযুক্তির সহায়তা নেওয়া উচিত। কোম্পানিগুলো শুধু পরিকল্পনা করলেই হবে না, টাইমলাইন নির্ধারণ করতে হবে। সে টাইমলাইন ধরে কাজ হচ্ছে কি না তাও মনিটরিং করাটা জরুরি। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu