1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কানায় কানায় ভরে গেছে প্রধানমন্ত্রীর জনসভা স্থল

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

কানায় কানায় ভরে গেছে চট্টগ্রামের পলোগ্রাউন্ডসহ আশেপাশের এলাকা।  প্রধানমন্ত্রীর জনসভা স্থলে তিল ধারণের ঠাঁই নেই। রোববার দুপুর ২টা থেকে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টা থেকে পলোগ্রাউন্ডে জমায়েত শুরু হতে থাকে।  

১১টার মধ্যে জনসভার মাঠ পলোগ্রাউন্ড লোকে লোকারণ্য হয়ে উঠে।

মিছিলের নগরীতে পরিণত হয়েছে পুরো বন্দর নগরী। বিশেষ করে, পলোগ্রাউন্ডের আশেপাশে হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছেন। অনেকে পলোগ্রাউন্ডের সামনে অবস্থান নিয়েছেন।

সকাল ১০টা থেকে অনানুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সিনিয়র নেতা, মন্ত্রী-এমপিরা উপস্থিত আছেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঞ্চালনায় জনসভা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে সকালে চট্টগ্রামের ভাটিয়ারির বিএমএ-তে সেনাবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে সালাম গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন। এ সময় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu