1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ সময় দর্শন

শেরপুরের নকলায় স্ত্রী (৩৫) হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের জানকিপুর এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত শাহনাজ বেগম ওই গ্রামের শাহজামালের মেয়ে ও ২ সন্তানের জননী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে স্বামী রাসেল মিয়া।

জানা যায়, প্রায় ২০ বছর আগে শাহনাজের প্রথম বিয়ে হয় পার্শ্ববর্তী বাড়ির সুরুজ মিয়ার ছেলে মানিক মিয়ার সাথে। ১২ বছর আগে তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। সে সংসারে শাহনাজের ২টি সন্তান রয়েছে। পরবর্তীতে জীবিকার তাগিদে শাহনাজ গাজীপুরের ঘরঘরিয়া মাস্টারবাড়ি এলাকায় একটি পোশাক তৈরি কারখানায় কাজ নেয়। সেখানে পরিচয় হয় স্থানীয় মজিবর রহমানের ছেলে রাসেল খানের (৫০) সাথে। পরিচয়ের একপর্যায়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু রাসেলের স্ত্রী-সন্তান থাকায় এ নিয়ে পারিবারিক অশান্তি বাড়তে থাকে। বছর তিনেক আগে শাহানাজ রাসেলকে নিয়ে বাবার বাড়িতে চলে আসে। সেখানে আলাদা বাড়িতে থেকে দিনমজুরের কাজ করে চলতো তাদের সংসার। কিন্তু পারিবারিক অশান্তি তাদের পিছু ছাড়ছিলো না। প্রতিদিনের মতো শনিবার রাতে তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। ঝগড়ার একপর্যায়ে রাসেল শাহনাজকে নির্মমভাবে হত্যা করে এবং বাহির থেকে ঘরের দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে যায়। রোববার সকালে ঘরের বাইরে থেকে তালা দেওয়া দেখে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকির এক পর্যায়ে কোনো সাড়া না পেলে তালা ভেঙে ভেতরে গেলে শাহনাজের রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহনাজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানান, ধারণা করা হচ্ছে, গতকাল রাতে তর্ক-বিতর্কের জের ধরে কোনো একসময় শাহনাজকে হত্যা করে থাকতে পারে তার স্বামী। ওই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শাহনাজের স্বামীকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। আশা করছি দ্রুতই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu