1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিএনপির আছে দুটো গুণ, ভোট চুরি আর মানুষ খুন : শেখ হাসিনা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ সময় দর্শন

চট্টগ্রামের পলোগ্রাউন্ডের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ ডিসেম্বর) দুপুর পৌনে চারটায় বক্তব্য দেয়া শুরু করে টানা প্রায় এক ঘন্টা বক্তব্য রাখেন তিনি।

চট্রগ্রামের জনসভায় শেখ হাসিনা বলেন, বিএনপির আছে দুটো গুণ, ভোট চুরি আর মানুষ খুন। তারা মিথ্যা কথা বলে, ওটাই ওদের অভ্যাস।

ওরা ধ্বংস করে আর আমরা সৃষ্টি করি। এটাই হচ্ছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। তারা গ্রেনেড মারতে পারে। আমাদের ২২ জন নেতাকর্মী গ্রেনেড হামলায় সেদিন মারা গেছে। সেদিন যেভাবে গ্রেনেড হামলা করেছিলো তা সরকারী কোন পৃষ্টপোষকতা ছাড়া হতে পারে না। গ্রেনেট হামলায় আইভি রহমান মারা গেছে, সেদিন আমিও মারা যেতে পারতাম।

চট্টগ্রামে তারা সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। দেশের ৫০০ জায়গায় বোমা হামলা চালিয়েছে এই বিএনপি। তারা বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। তারা মানুষের শান্তি চায় না। তারা জনগণের অর্থ পাচার করেছে নিজেরা অর্থ সম্পদের মালিক হয়েছে। জিয়াউর রহমান ৮০ সালে যখন মারা যায়, আমরা টিভিতে তখন শুনেছিলাম, একটা ভাঙ্গা সুটকেস আর ছেড়া গেঞ্জি ছাড়া তার কিছুই ছিল না। খালেদা জিয়ার ক্ষমতায় আসতে না আসতেই হাওয়া ভবন খুলে তার ছেলে চাঁদাবাজি আর অর্থ সংগ্রহ করে অর্থ পাচার করেছে। রাতারাতি তারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমার প্রশ্ন, এগুলো কোথা থেকে আসলো? ভাঙ্গা সুটকেস তো আর জাদুর বাক্স হয়ে যায়নি।

তিনি বলেন, আমরা যেন অন্যের কাছে হাত পেতে না চলি। এজন্য আপনাদেরকে আরো সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ, পানি, জ্বালানী ব্যবহার সীমিত করতে হবে। আজ ইউরোপ, আমেরিকার মানুষও সাশ্রয়ী হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu