1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাজশাহীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১০১ সময় দর্শন

রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার বিকাল ৩টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে মিটিং শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা। এরপর থেকে বাস-ট্রাকসহ সব ধরণের পরিবহন  চলাচল শুরু হয়।

পরিবহন নেতারা জানান, রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে মিটিংএ তাদের ১০ দফা দাবির মধ্যে বেশ কয়েকটি দাবি মেনে নেওয়া আশ্বাস দেওয়া হয়েছে।

বিভাগীয় কমিশনারের আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।

সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকে রাজশাহী বিভাগে শুরু হয় পরিবহন ধর্মঘট। মহাসড়কে নছিমন, করিমন, ভটভটির মতো অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে আল্টিমেটাম দিয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।

কিন্তু বেধে দেওয়া সময়ের মধ্যে তাদের দাবি পূরণ হয়নি বলে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়। এ ধর্মঘটের আওতায় বন্ধ ছিলো সব যাত্রী ও পণ্যবাহী পরিবহন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu