1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১০ ডিসেম্বর ঢাকার আইনশৃঙ্খলা ও যানজট দেখার দায়িত্ব ডিএমপির : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৩৯ সময় দর্শন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সার্বিক বিবেচনায় পুলিশ কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বর বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করলে ঢাকার আইনশৃঙ্খলা রক্ষা ও যানজট বিবেচনায় যা যা করণীয়, পুলিশ কমিশনার তাই করবেন।

শনিবরা (৩ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের নবনির্মিত শায়েস্তাগঞ্জ থানার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নাকি লাখ লাখ লোক ঢাকায় নিয়ে আসবে।

ঢাকাকে অচল করে দিবে। সরকার পতনের দাবি তুলবে। সেজন্যই তারা চাল ডাল নিয়ে ওখানেই (পল্টন দলীয় কার্যালয়ে) বসবাস করবেন। ওখানেই থাকবেন। তিনি দাবি করেন, বিএনপির মুখপাত্র বলেছেন ওখান থেকেই তারা নাকি সরকার পতনের ডাক দেবেন।

তিনি বলেন, তারা বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসছেন। সেজন্যই তারা নানা ধরনের ফন্দিফিকির, নানা ধরনের ষড়যন্ত্রের চিন্তা করেন, যেটা আওয়াামী লীগ কখনোই চিন্তা করে না। আওয়ামী লীগ সব সময়ই জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপির সমাবেশের জন্য ১০ ডিসেম্বর  ছাত্রলীগের অনুষ্ঠান এগিয়ে এনে সোহরাওয়ার্দী উদ্যান খালি করে দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার এসএম মুরাদ আলি প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu