1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চলন্ত বাসে হার্ট অ্যাটাকে চালকের মৃত্যু

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ সময় দর্শন

বাস চালাতে চালাতেই হৃদরোগে আক্রান্ত হন চালক। ঢলে পড়েন স্টিয়ারিংয়ের উপর। মারাও যান তিনি। এতে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে বাস।

নিয়ন্ত্রণহীন বাসটি একের পর এক গাড়িতে ধাক্কা মারতে থাকে। এতে মৃত্যু হয় এক পথচারীর। আহত হন শিশুসহ ৬ জন।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে। বাস চালকের নাম হরদেব পাল (৬০)। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চালক। পরে ওই বাস থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।

জবলপুর শহরের একটি ট্র্যাফিক সিগন্যালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিগন্যালে দাঁড়িয়ে আছে একাধিক মোটরসাইকেল এবং অটোরিকশা। আচমকা পিছন থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেগুলোকে ধাক্কা মারে।

পুলিশ জানিয়েছে, ওই বাসটি চালাচ্ছিলেন হরদেব নামের এক চালক। তিনি গত দশ বছর ধরেই শহরে ‘মেট্রো বাস’ চালান। হঠাৎ করেই বাস চালাতে চালাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গেই তিনি ঢলে পড়েন স্টিয়ারিংয়ের উপর। ফলে নিয়ন্ত্রণহীন বাসটি একাধিক যানবাহনকে ধাক্কা মারতে শুরু করে। এতে ওই বাসের যাত্রী এবং দুই শিশুসহ মোট ছয় জন গুরুতর আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি এক বৃদ্ধকেও ধাক্কা মারে। উদ্ধার করে নেওয়া হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়।

তবে বাসের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি বলে দাবি পুলিশের।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu