1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শিল্প মন্ত্রণালয়ে চাকরি, আবেদন ফি মাত্র ১০০

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন
শিল্প মন্ত্রণালয়ে চাকরি, আবেদন ফি মাত্র ১০০

শিল্প মন্ত্রণালয় তাদের রাজস্ব খাতভুক্ত পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা  অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ৫।

আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। তফসিল-৩ অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং তফসিল-৪ অনুযায়ী সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)

 

পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ১।
আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। তফসিল-২ অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

পদের নাম: ক্যাশিয়ার।
পদসংখ্যা: ১।
আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। তফসিল-৩ অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১২,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: ক্যাশ সরকার।
পদসংখ্যা: ১।
আবেদন যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

পদের নাম: অফিস সহায়ক।
পদসংখ্যা: ৯।
আবেদন যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। তফসিল-৬ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা 
১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে কোটায় আবেদন করলে ১৮ থেকে ৩২ বছর। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে 
আবেদন করতে এখানে ক্লিক করুন এখানে।

আবেদন ফি 
১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং অনলাইন ফি ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৪ থেকে ৫ নম্বর পদের জন্য ১০০ টাকা ও অনলাইন ফি ১২ টাকাসহ মোট ১১২ টাকা।

আবেদনের শেষ সময়
৩১ ডিসেম্বর ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu