1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ব্রিধান-৭৬ জাতের নমুনা শস্য কর্তন

সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৫৪ সময় দর্শন
গলাচিপায় ব্রিধান-৭৬ জাতের নমুনা শস্য কর্তন

পটুয়াখালীর গলাচিপায় রোপা আমন (ব্রি ধান-৭৬) উফশী ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠান করা হয়েছে। শুক্রবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্বাবধানে উপজেলা কৃষি অফিসের আয়োজনে শস্য কর্তন অনুষ্ঠিত হয়।

উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের কৃষক উত্তম কুমারের ফসলের মাঠে এ নমুনা শস্য কর্তন করা হয়। উত্তম কুমার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাহিদ হাসানের তত্ত্বাবধানে এ জাত টি প্রথমবার চাষ করেছেন। এসময় নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষিবিদ জনাব মোঃ নজরুল ইসলাম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী।

এছাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরজু আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আকরামুজ্জামান, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাহিদ হাসান ও মোঃ জাকির খান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এলাকার কৃষক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম বলেন, গলাচিপা উপজেলায় অধিক পরিমাণে আমনে উফশী ধানের চাষ হয়। এই ধানের ফলন নির্ধারণের জন্য নমুনা শস্য কর্তন করা হয়েছে।

২০ বর্গমিটার জমতি গোলাকার আকৃতিতে আমরা নিজেরা ধান কেটেছি। আধুনিক উফশী হিসেবে খ্যাত ব্রি-ধান ৭৬ এ অঞ্চলের জন্য অত্যন্ত কার্যকরী। হেক্টর প্রতি এ ধানের উৎপাদন সাড়ে ৫ মেট্রিক টন পাওয়া যায়।

তাই কম সময়ে অধিক ফলন হয় এমন জাতের ধান কৃষকদের জমিতে লাগানোর পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়া তিনি বলেন, এ জাতের ধান আগাম পাঁকে ফলে কৃষক অন্যান্য ফসল আবাদ করতে পারে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর যে নির্দেশনা এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না সেই লক্ষ্যে কৃষি সম্প্রসারণ বিভাগ কাজ করে যাচ্ছে। আমন ধান কাটার পরপরই এই এলাকায় রবি ফসলের মধ্যে তেল ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যেই কৃষি বিভাগ কাজ করছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu