1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আবারও বেড়েছে চালের দাম, কমেছে সবজির

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৩৪ সময় দর্শন

এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চালের দাম। মোটা চাল কেজিপ্রতি ২ এবং মাঝারি ও চিকন চাল ২-৫ টাকা করে বেড়েছে। তবে রাজধানীর বাজারে কমেছে সব ধরণের শীতকালীন সবজির দাম। বেশিরভাগ সবজির দাম কেজিতে কমেছে ১০ থেকে ২০ টাকা।

কিছু কিছু সবজির দাম ৩০ টাকা পর্যন্ত কমেছে।

শুক্রবার রাজধানীর কারওয়ান ঘুরে এ তথ্য জানা গেছে।

বাজারে মোটা পাইজাম চাল বিক্রি হচ্ছে ৫৬-৬০ টাকা। মাঝারি মানের মিনিকেট ৭০-৭২ টাকা ও সরু নাজিরশাইল চাল ৭৫-৮৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এরমধ্যে পাইজাম চালের দাম বেড়েছে ২ টাকা, মিনিকেট ২ টাকা ও ভালো মানের নাজিরশাইল চালের দাম বেড়েছে ৫ টাকা। চিকন চালের দাম কেজিতে ৩ টাকা বেড়ে ৬৮ টাকা, মাঝারি বা পাইজাম চাল ২ টাকা বেড়ে ৬০ টাকা এবং মোটা চাল কেজিতে ২ টাকা বেড়ে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর বাজারে কমেছে সব ধরণের শীতকালীন সবজির দাম। বেশিরভাগ সবজির দাম কেজিতে কমেছে ১০ থেকে ২০ টাকা। কিছু কিছু সবজির দাম ৩০ টাকা পর্যন্ত কমেছে।

এ দিকে, প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। পটল, শিম ও ঢেঁড়স ৫০ টাকার মধ্যে এবং মুলা ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া আকারভেদে প্রতিটি বাঁধাকপি ও ফুলকপি ৪০-৪৫ টাকা, লাউ ৫০, গাজর ১০০, টমেটো ১০০ থেকে ১১০ টাকা ও কাচা টমেটো ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে কমেছে মুরগি ও ডিমের দামও। কেজিতে ২০ থেকে ২৫ টাকা কমে বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকার মধ্যে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১১৫ টাকায়।

এদিকে বাজারে গত এক মাসে তিন দফা বেড়ে আটার দাম কেজিপ্রতি ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে দুই কেজি ওজনের প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। খোলা আটা নিলে পাওয়া যাচ্ছে ৫-১০ টাকা কমে।

চিনি ১১০ থেকে ১১৫ টাকা আর ১৯০ টাকায় বিক্রি হচ্ছে তেল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu