1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ১৩ হাজারের বেশি ইউক্রেনীয় যোদ্ধা নিহত

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ সময় দর্শন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ২৮১ দিন অতিবাহিত হয়েছে। এ যুদ্ধে এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি ইউক্রেনীয় যোদ্ধা নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

জেলেনস্কির এই উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত ১০-১৩ হাজারের মতো ইউক্রেনীয় যোদ্ধা নিহত হয়েছেন। ’

ইউক্রেনের পক্ষে হতাহতের পরিসংখ্যান দেওয়ার ঘটনাকে বিরল বলে আখ্যায়িত করেছে বিবিসি। এ ছাড়া পোডোলিয়াকের এই মন্তব্য দেশটির সামরিক বাহিনী দ্বারা নিশ্চিত করা যায়নি।

এর আগে গত জুনে পোডোলিয়াক বলেছিলেন, যুদ্ধে প্রতিদিন ১০০-২০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হচ্ছেন। আর গত মাসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা জেনারেল মার্ক মিলে জানিয়েছিলেন, যুদ্ধ শুরুর পর থেকে ১ লাখ করে মোট দুলাখ ইউক্রেনীয় ও রুশ সৈন্য হতাহতের শিকার হয়েছেন।

গত বুধবার একটি ভিডিও বার্তায় ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন বলেন, যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর ১ লাখ সদস্য নিহত হয়েছেন। তবে পরে সংখ্যাটি নিয়ে নিজেদের বক্তব্য স্পষ্ট করে ইইউ কমিশনের একজন মুখপাত্র। ওই মুখপাত্র বলেন, সংখ্যাটিতে একটি ভুল ছিল। এতে নিহত ও আহত উভয়কেই উল্লেখ করা হয়েছিল।

ইউক্রেনের সম্প্রচার মাধ্যম চ্যানেল ২৪কে দেওয়া এক সাক্ষাৎকারে পোডোলিয়াক বলেন, ‘কিয়েভ নিহতদের সংখ্যা নিয়ে প্রকাশ্যে কথা বলে আসছে। সংখ্যাটি আমাদের জেনারেল স্টাফ (জেলেনস্কি) দ্বারা মূল্যায়িত। সে অনুযায়ী বলা চলে, ১০ থেকে সাড়ে ১২ হাজার কিংবা ১৩ হাজার যোদ্ধা নিহত হয়েছেন। ’

তিনি আরও বলেন, ‘নিহত বেসামরিকদের সংখ্যাও নেহাত কম নয়। ’ চলতি বছরের জুনের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৩ হাজার ৬০০ বেসামরিকের মৃত্যুর বিষয়টি শনাক্ত করেছিল বিবিসি। তবে বর্তমানে সংখ্যাটি অনেক বেশি।

পোডোলিয়াকের মতে, যুদ্ধ শুরুর পর থেকে ১ লাখ রুশ সৈন্য নিহত হয়েছেন। এ ছাড়া ১ লাখ কিংবা ৫০ হাজার রুশ সৈন্য আহত বা নিখোঁজ রয়েছে।

বিবিসি জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৩১১ রুশ সৈন্য নিহত হয়েছে। তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৬০০ এর বেশি হতে পারে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu