1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

২০ বছরের তরুণীকে রাতভর নির্যাতনের পর হত্যাচেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৫০৮ সময় দর্শন

ঝিনাইদহের শৈলকুপায় ২০ বছরের এক তরুণীকে রাতভর নির্যাতনের পর গলা কেটে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। তার দুটি আঙ্গুলও কেটে ফেলে তারা। মুমূর্ষু অবস্থায় পার্শ্ববর্তী এক বাড়িতে আশ্রয় নেন শ্বাসনালী কাটা ওই তরুণী।বুধবার ভোরে উপজেলার আউশিয়া গ্রামের খালধার পাড়ার একটি মেহগনি বাগানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার পর তার কথিত স্বামী হুসাইনসহ কয়েকজন গা ঢাকা দিয়েছেন। তবে, তরুণীর স্বজন ও স্থানীয়দের ধারণা তাকে যৌন নির্যাতনের পর হত্যাচেষ্টা চালানো হয়।

নির্যাতিতার মা জানান, কাউকে না বলে গত ১৪ জানুয়ারি তার মেয়ে বাড়ি থেকে বের হন। তারা জানতে পারেন তরুণী মাগুরার শ্রীপুর উপজেলার চন্ডখালী গ্রামের মৃত শাহাদত বিশ্বাসের ছেলে হুসাইন বিশ্বাসকে বিয়ের পর তার বোনের বাড়িতে অবস্থান করছেন। পরে বুধবার ভোরে মোবাইল আসে তার মেয়েকে গলা কাটা অবস্থায় আউশিয়া গ্রামে পাওয়া গেছে।

ওই তরুণীর দুলাভাই জানান, তার শ্যালিকাকে ১৯ জানুয়ারি রাত ৮টার দিকে স্বামী হুসাইন ঢাকা নিয়ে যাবে বলে বাড়ি থেকে কিছু স্বর্ণালঙ্কার নিয়ে বের হন। তার অভিযোগ, হয়তো তাকে সারারাত শারীরিক ও যৌন নির্যাতন করে হত্যার চেষ্টা করা হয়েছে।

মৃত্যুর হাত থেকে পালিয়ে আশ্রয় নেয়া বাড়ির মালিক জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তারা নামাজ পড়তে ঘর থেকে বের হলে দেখতে পান একটি মেয়ে গলাতে ওড়না পেঁচানো অস্পষ্ট ভাষায় বাড়িতে খবর দেয়ার কথা বলেন। এ সময় তার পরিবারের সঙ্গে কথা বলে ফরিদপুর মেডিকেলে ভর্তির ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আউশিয়া গ্রামে এক নারীকে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu