1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সব স্বর্ণ ব্যবসায়ীরা এখন এক ছাতার নিচে’

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

মাদারীপুরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে শহরের লেকপাড় এলাকার লেকভিউ পার্টি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাজুস মাদারীপুর জেলা শাখার সভাপতি ননী গোপাল কর্মকার নন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ‘ল’ এন্ড মেম্বারশিপের সাবেক সভাপতি ও চেয়ারম্যান এম. এ ওয়াদুদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ‘ল’ এন্ড মেম্বারশিপের সহ-সম্পাদক ও চেয়ারম্যান মাসুদুর রহমান কচি ভূঁইয়া, বাজুসের কার্যনির্বাহী সদস্য ও স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট সদস্য পবিত্র চন্দ্র ঘোষ।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে এম. এ ওয়াদুদ খান বলেন, বর্তমান প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর এমন এক ব্যক্তি যে, তিনি ছাইতে হাত দিলে তা স্বর্ণ হয়ে যায়। বসুন্ধরা গ্রুপের যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সবগুলোই মানুষের সেবা করে যাচ্ছে। তিনি প্রেসিডেন্ট হওয়ার পর বাজুসের সদস্য সংখ্যা বেড়ে এখন ৪০ হাজারে পৌঁছেছে। আমরা মনে করি, সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাংলাদেশে তৈরি স্বর্ণালঙ্কার অতি দ্রুত দেশের বাইরেও রপ্তানি হবে।

সভায় বক্তারা বলেন, একটা সময় জুয়েলারি ব্যবসায়ীরা ছন্নছাড়া ও ছিন্ন-বিচ্ছিন্ন ছিলো। সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সব স্বর্ণ ব্যবসায়ীরা এখন এক ছাতার নিচে আসতে পেরেছে। তিনি সব স্বর্ণ ব্যবসায়ীকে বটবৃক্ষের ন্যায় ছায়া দিয়ে রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছেন। তিনি যখন থেকে প্রেসিডেন্ট হয়ে বাজুসের হাত ধরেছেন তারপর থেকে সকল স্বর্ণ ব্যবসায়ীরা অনেক ভালো আছেন। বর্তমানে বাজুস দেশের একটি শক্তিশালী সংগঠন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাজুস মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সিকদার কামাল। সঞ্চালনায় ছিলেন আতিকুর রহমান বাবু ও ওবাইদুর রহমান আকন। এছাড়াও সভায় জেলার জুয়েলারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি। অনুষ্ঠানে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu