1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মাদারীপুরে শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১২৭ সময় দর্শন

মাদারীপুরে শিক্ষককে মারধরের ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার খাঁকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার কালিকাপুর গ্রামের বাড়ি থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষক কাজী এনামুল হক, দেলোয়ার খাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

গ্রেপ্তারকৃত দেলোয়ার খাঁ উপজেলার কালিকাপুর ইউনিয়নের মৃত জাহিদ খাঁ’র ছেলে।

ভুক্তভোগী ও থানা সূত্রে জানা যায়, সদর উপজেলার ৪৩ নং সাবেক কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে ৪ বছর ধরে শিক্ষকতা করছেন এনামুল হক। এদিকে উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার খাঁ’র মামাতো ভাই আক্তার খাঁ একই বিদ্যালয়ের সামনে একটি পুরি-সিঙ্গারার দোকান দিয়ে ব্যবসা চালাতেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার কথা চিন্তা করে নিয়মিত বাইরের দোকান থেকে পুরি সিঙ্গারা খেতে নিষেধ করে শিক্ষক এনামুল হক। এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন দেলোয়ার খাঁ। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে দেলোয়ার খাঁ হঠাৎ প্রবেশ করে শিক্ষার্থীদের সামনে শিক্ষক এনামুল হককে এলোপাথাড়ি কিল ঘুষি ও চর থাপ্পর মারে। এসময় বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বিদ্যালয় ত্যাগ করে। পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষক এনামুল হক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে রুজু করে অভিযুক্ত দেলোয়ার খানকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম বলেন, দেলোয়ার খান আমাদের উপজেলা আওয়ামী সদস্য। তবে তার গ্রেপ্তারের বিষয়টি আমার জানা নেই।

জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu