1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল এক মাস

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১৩৬ সময় দর্শন

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে।  এর পরে আর সময় বাড়ানো হবে না বলেও জানানো হয়েছে।

আজ বুধবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

তিনি বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীসহ অংশীজনদের দাবির মুখে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। ৩১ ডিসেম্বরের পর আর সময় বাড়ানো হবে না।

বিভিন্ন মহল থেকে সময়সীমা বাড়ানোর দাবি ওঠায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এনবিআর কর্মকর্তারা।

এনবিআর চেয়ারম্যানের কাছে গতকাল এ বিষয়ে একটি চিঠি দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআই। সম্প্রতি অর্থনৈতিক মন্দার কারণে অনেকেই আয়কর জমা দিতে পারছে না উল্লেখ করে এর মেয়াদ বাড়ানোর আবেদন জানায় সংগঠনটি।

এনবিআর সূত্র জানায়, গত ১ জুলাই থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ২০ লাখের বেশি আয়কর রিটার্ন জমা পড়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ বেশি। বর্তমানে দেশে ৮২ লাখের বেশি নিবন্ধিত করদাতা আছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu