1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সিরাজগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১২৭ সময় দর্শন

সিরাজগঞ্জ জেলা পরিষদ অফিসের হিসাব রক্ষক (ভারপ্রাপ্ত) সুরজিত কুমার মজুমদারের (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সিরাজগঞ্জ শহরের জেলা পরিষদের ডাক বাংলো থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুরজিত কুমার মজুমদার পাবনা পৌর এলাকার সুধির চন্দ্র মুজুমদারের ছেলে ও সিরাজগঞ্জ জেলা পরিষদ অফিসের হিসাব রক্ষক।

সিরাজগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) সুমন কুমার দাস জানান, সকাল সাড়ে নয়টায় দিকে ঘরের ভেতরে ঝুলন্ত মরদেহ দেখে ডাক বাংলোর কেয়ারটেকার শাহিন মিয়া পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সুরজিত কুমার মজুমদারের গলায় আঘাতের চিহ্ন ছিল বলে তিনি জানান। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে বলে তিনি জানান।

এদিকে, ঘটনার পর থেকে জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী কামরুন নাহার ডাক বাংলো প্রধান গেট বন্ধ রাখেন এবং সাংবাদিকদের তথ্য সংগ্রহের জন্য নানা বাধা সৃষ্টি করেন। এমনকি সাংবাদিকের সাথে খারাপ আচরণ করেন।

এ ঘটনায় সংবাদকর্মীরা জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের কাছে কামরুন নাহারের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেন। পরে সাংবাদিকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কামরুন নাহারের অপসারণের দাবিতে মানববন্ধন করেন।

জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ জানান, জেলা পরিষদ নির্বাহী কামরুন নাহারের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ পেয়েছি। সাংবাদিকদের অভিযোগের বিষয়ে মন্ত্রণালয় বরাবর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে সুপারিশ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu