1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নাটোরে নকল আইসক্রিম ও ভেজাল গুড় জব্দ,আড়াই লক্ষ টাকা জরিমানা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১১২ সময় দর্শন

দীর্ঘদিন থেকেই প্রতিষ্ঠিত ট্রেড মার্ক ব্যবহার করে তৈরি হচ্ছিল নকল আইসক্রিম। তৈরি হচ্ছিল ভেজাল গুড়। এমন দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে নাটোর র‌্যাব আর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য জব্দ শেষে দুই প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ  টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকালে নাটোর র‌্যাব অফিসের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোর কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ তথ্য জানিয়েছেন। তারা জানান, সোমবার রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত নাটোর জেলার লালপুর উপজেলা বাজারে শ্রাবণী আইসক্রিম ফ্যাক্টরি এবং বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া ও ভবানীপুর গ্রামে ওই অভিযান চালানো হয়।

এ সময় লালপুর বাজারে শ্রাবণী আইসক্রিম ফ্যাক্টরিতে প্রাণ গ্রুপের শিশুদের কোমল পানীয় ও আইসক্রিমের ট্রেড মার্ক ব্যবহার করে নকল আইসক্রিম উৎপাদন করার অপরাধে ওই ফ্যাক্টরির স্বত্বাধিকারী কোরবান আলীকে (৬৫) এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও বড়াইগ্রামের আটঘরিয়া ও ভবানীপুর গ্রামে চিনি, চুন, ফিটকিরি, কাপড়ের রঙ ও সোডা মিশ্রিত করে ভেজাল গুড় তৈরির অপরাধে ভেজাল গুড়ের মালিক সলিম উদ্দিন প্রামাণিক (৪৫), আব্দুল মান্নান (৪৫) ও আতিয়ার রহমানকে (৩২) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় এক হাজার ৮শ কেজি ভেজাল গুড়, ৯০০ লিটার ভেজাল চিনির সিরাপ, ১০ কেজি চুন, ১০০ গ্রাম কাপড়ের রঙ, ২ কেজি ১০০ গ্রাম  ফিটকিরি, ১০০ গ্রাম সোডা  জব্দ ও পরে ধ্বংস করা হয়।

জরিমানার ২ লাখ ৫২ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলেও জানান কর্মকর্তারা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu