1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

৬৭ বছর বয়সে এসএসসি পাস করলেন শেরপুরের কালাম

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১১৫ সময় দর্শন

এবার ৬৭ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগিয়ে দিয়েছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার আবুল কালাম আজাদ। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ রশিদা বেগম হাই স্কুল থেকে চলতি ২০২২ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ২.৯৫ পেয়ে কৃতকার্য হয়েছেন তিনি। শিক্ষার যে কোনো বয়স নেই তা সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি।

জানা যায়, শেরপুরের শ্রীবরদী উপজেলার লংগরপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে আবুল কালাম আজাদ ১৯৭৭ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। কিন্তু সে বছর তাদের বাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেলে অর্থনৈতিক সংকটে পড়ে কালামের পরিবার। অর্থ কষ্ট সামাল দিতে কাজের খোঁজে রাজধানী ঢাকা চলে যান আবুল কালাম আজাদ। ফলে লেখাপড়া আর হয়ে ওঠে না তার। সেখান থেকে রোজগার করে বাড়িতে টাকা পাঠালে পরিবারের সদস্যরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। কাজের সন্ধানে যাওয়া কালাম বিয়েও করেন ঢাকায় থাকাবস্থায়। ২২ বছর ঢাকায় কাটানোর পর সংসারের স্বাচ্ছন্দ্যের জন্য ১৯৯৫ সালে সৌদি আরবে পাড়ি জমান তিনি। দীর্ঘ ১৮ বছর প্রবাস জীবন কাটিয়ে নিজ বাড়িতে ফিরেন। এরপর তার আবার পড়াশোনা করার ইচ্ছা থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হন বকশীগঞ্জ চন্দ্রাবাজ রাশিদা বেগম হাই স্কুলে। সেখানে থেকেই দিয়েছেন এবারের এসএসসি পরীক্ষা।

তিনি প্রায় ৮ হাজার গান, কবিতা, ছড়া ও উপন্যাস লিখেছেন। এসব লেখা সংরক্ষণের জন্য ১৭টি বই আকারে বাঁধাই করে রেখেছেন কালাম। আর প্রকাশ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘দেশরত্ন’ নামে একটি বই। তার বড় ছেলে সামসুদ্দিন মৌলিভীবাজারে একটি কামিল মাদ্রাসার প্রভাষক, মেজো ছেলে আরিফুল ইসলাম ইসলামিক ফাউন্ডেশনে চাকুরী করেন এবং ছোট ছেলে আনিসুর রহমান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন।

৬৭ বছর বয়সী আবুল কালাম আজাদ জানান, আমার ছোট ছেলে আমাকে এসএসসি পাসের খবরটি জানান। এই বয়সে এসএসসি পাস করতে পেরে আমার খুব ভালো লাগছে। এই বৃদ্ধ বয়সে পড়ালেখা করাটা আমার জন্য খুব কঠিন ছিলো। তবুও আমি হাল ছাড়িনি। আর হাল ছাড়িনি বলেই পাশ করতে পেরেছি। কোমলমতি শিক্ষার্থীদের অধ্যাবসায়ের প্রতি মনোযোগী হওয়া পরামর্শ দেন তিনি।

কালামের ছোট ছেলে আনিসুর রহমান জানান, বাবার বৃদ্ধ বয়সেও যে পড়াশোনার প্রতি আগ্রহ সেটিতে আমরা সবসময় উৎসাহ দিয়েছি। বাবা পরীক্ষায় সফলতার সাথে পাস করায় আমরাও বেশ খুশি।

এ ব্যাপারে খড়িয়াকাজীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল মিয়া জানান, ‘কালাম চাচার এসএসসি পাসের খবর শুনে আমিসহ এলাকার সবাই ভীষণ খুশি। তিনি এই বয়সে লেখাপড়া করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সমাজের কাছে সমাদৃত হয়ে থাকবে এবং অন্যান্য শিক্ষার্থীরা উৎসাহ পাবে তাঁর এই কর্মকাণ্ডে। তাঁর এই কৃতিত্বের জন্য পরিষদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে’।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu