1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১০৫ সময় দর্শন

রাঙ্গামাটির লংগদু উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় করল্যাছড়ি আর এস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এম ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন।

আদালত জানান, আসামি আব্দুর রহিম স্কুল ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছেন।

যা রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এতে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাজীব চাকমা বলেন, এটি একটি যুগান্তকারী রায়। আশা করছি এই রায়ের ফলে ভবিষ্যতে এই ধরনের অপরাধমূলক কার্যক্রম কমে আসবে।

এদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোক্তার আহমেদ বলেন, আমরা ন্যায় বিচার পায়নি। আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবো।

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ সেপ্টম্বরে স্কুলের প্রধান শিক্ষক এক স্কুল ছাত্রীকে বিদ্যালয়ের কক্ষে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না জানাতে ওই ছাত্রীকে হুমকী দেন প্রধান শিক্ষক। ভয়ে ওই ছাত্রী কাউকে কিছু জানায়নি। তবে দু’দিন পর তার শারীরিক অবস্থা খারাপ হলে, তার মাকে বিষযটি জানায়। পরে তার মা বিষয়টি স্থানীয় কার্বারী বীর মোহন চাকমা, ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় কমিটির সভাপতি মঙ্গল কান্তি চাকমাকে অবহিত করেন। এর ৯ দিন পর ২০২০ সালের ৫ অক্টোবর লংগদু থানায় মামলা দায়ের করেন ওই ছাত্রীর মা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu