1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এসএসসির ফল পুনঃনিরীক্ষণ আজ থেকে, যেভাবে আবেদন করবেন

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১৩৬ সময় দর্শন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) থেকে, যা একটানা ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

গতকাল সোমবার (২৮ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে আবেদন করা যাবে। ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর দিয়ে রোল নম্বর এবং বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

 

উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর 123456 হলে এবং বাংলা প্রথমপত্রের জন্য আবেদন করতে চাইলে Message অপশনে ঢুকে RSC Dha 123456 101 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC Yes Pin Contrzvt Number (যে কোনো মোবাইল অপারেটর) লিখে ১৬২২২-তে পাঠাতে হবে।

পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন- বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC Dha রোল নম্বর 101, 102, 107, 108 লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি দিতে হবে।

বাংলাদেশ ও বিশ্বপরিচয়/বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ধর্ম ও নৈতিক শিক্ষা- এই তিন বিষয়ের ক্ষেত্রে আবেদন করার প্রয়োজন নেই।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল জানান।

এবার পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। যা গত বছর ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। বোর্ড অনুযায়ী পাসের হার: ঢাকা ৯০.০৩ শতাংশ, ময়মনসিংহ ৮৯.০২ শতাংশ, রাজশাহী ৮৫.৮৮ শতাংশ, কুমিল্লা ৯১.২৮ শতাংশ, যশোর ৯৫.১৭ শতাংশ, চট্টগ্রাম ৮৭.৫৩ শতাংশ, বরিশাল ৮৯.৬১ শতাংশ, সিলেট ৭৮.৮২ শতাংশ এবং দিনাজপুর ৮১.১৬ শতাংশ। এছাড়া মাদরাসা বোর্ডের পাশের হার ৮২.২২ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৮৯.৫৫ শতাংশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu