1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৩১ সময় দর্শন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এবার সম্মিলিত পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে ২,৬৯,৬০২ জন।

তবে এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্র ১ লাখ ২১ হাজার ১৫৬ জন। অন্যদিকে ছাত্রী ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন।  

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৮৮ দশমিক ১০। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ। শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর কাছে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। এরপর প্রধানমন্ত্রী পরীক্ষার ফল ঘোষণা করেন।

যেভাবে জানবেন এসএসসির ফল

এই https://eboardresults.com/v2/home লিঙ্কে গিয়ে মার্কসহ শিক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পাবেন।

এছাড়া এই http://www.educationboardresults.gov.bd/ লিঙ্কে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে।

মোবাইলের মাধ্যমে যেভাবে জানবেন ফল

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ স্বরূপ: SSC DHA 123456 2022 লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2022 পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

এছাড়া শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu