1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাড়িতে এসে পুলিশ সদস্যের আত্মহত্যা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১১৯ সময় দর্শন

নীলফামারীর জলঢাকায় ছুটিতে বাড়িতে গিয়ে আব্দুর রউফ (২৫) নামের এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। রোববার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কৈমারী ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।  

আব্দুর রউফ ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি খাগড়াছড়িতে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

তার বিরুদ্ধে স্ত্রী রুপালী বেগমের করা নারী ও শিশু নির্যাতন মামলা ছিল।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর ১৫ দিনের ছুটিতে বাড়ি যান আব্দুর রউফ। পারিবারিক কলহের জেরে স্ত্রীর দায়ের করা মামলার হাজিরার তারিখ ছিল আজ রোববার। গত রাতে সবার সঙ্গে খেয়ে ঘুমিয়েছিলেন রউফ। তবে সকালে ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করলে কোনো সাড়া পাইনি বাবা-মা। সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। এ সময় তার হাতে ‘স্ত্রীর করা মামলা জন্য আত্মহত্যা করেছেন’ এমন একটি চিরকুট পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। রিপোর্ট আসলে ঘটনা বোঝা যাবে। পারিবারিক কলহের জেরে তাদের একটি মামলা চলমান। এ ঘটনায় পরিবার মামলা দিলে আমরা মামলা নেব।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu