1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের নব নির্মিত ব্যাডমিন্টন কোডের উদ্বোধন।

হোসেন সাজু ফরিদপুর জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১১৪ সময় দর্শন

খেলাধুলা মানুষকে অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত রাখে,ফরিদপুর ৪ জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী। ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা প্রশাসনিক ভবনের পিছে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপার উদ্যোগে নব নির্মিত ব্যাডমিন্টন খেলার কোডের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে লাল ফিতা কেটে ব্যাডমিন্টন কোডের উদ্বোধন করেন,ফরিদপুর ৪ জাতীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন খেলাধুলা মানুষকে অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত রাখে।

শরীর,মন ও স্বাস্থ্যের জন্য খেলাদুলার বিকল্প নেই। তাই সকলকে ব্যাডমিন্টন খেলায় অংশ গ্রহণের মাধ্যমে নিজেদের নিয়োজিত রাখার আহবান জানান তিনি। এ সময় তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে নব নির্মিত ব্যাডমিন্টন মাঠ (কোড) নির্মাণের জন্য প্রশংসা করেন। পরে চারজন প্লেয়ার দুটি দলে বিভক্ত হয়ে ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেন। সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও সরকারি কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম অপরদিকে ছিলেন,চরভদ্রাসন থানার ওসি মিন্টু মন্ডল ও যুবলীগ সভাপতি মাহফুজুর রহমান মুরাদ, খেলায় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর দল জয় লাভ করে।

এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন, চরভদ্রাসন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, চরভদ্রাসন ইউপি চেয়ারম্যান আজাদ খান, গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর ব্যাপারী, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য অফিসার এস এম মাহমুদুল হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক,খেলোয়ার ও গন্যমান্য নেতৃবৃন্দরা ও এলাকার ক্রীড়া প্রেমিরা ব্যাডমিন্টন কোড উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu