1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তিন প্রকারের তথ্য নানান তালবাহানা শুনে বাইকচালকের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৫৯৫ সময় দর্শন

অভিনেত্রী আশা চৌধুরী নিহতের ঘটনায় মোটরবাইকের চালক শামীম আহমেদের বিরুদ্ধে মামলা করেছেন আশার বাবা। কারণ তিন রকম তথ্য দিয়েছেন মোটরবাইকের চালক শামীম আহমেদ।

তিনি প্রথমে বলেছিলেন পথ ভুলে রাস্তায় ঘুরছেন। পরে জানান, রাস্তা পার হতে গিয়ে আশা ট্রাকের ধাক্কায় মারা গেছেন। শেষে জানান, রাস্তার মোড় ঘোরার জন্য তাঁরা দুজনই মোটরসাইকেলে বসে অপেক্ষা করছিলেন। তাঁর এসব কথায় সন্দেহ হয় আশার পরিবারের।

বৃহস্পতিবার প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে আড়াই ঘণ্টার হিসাব দিয়েছেন চালক। এদিকে গ্রেপ্তারের পরে বাইকচালক শামীম আহমদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) সোহান আহমেদ।

তিনি জানান, আড়াই ঘণ্টা তিনি অভিনেত্রী আশাকে নিয়ে মিরপুর, টেকনিক্যাল মোড় এলাকাসহ বেশ কিছু স্থানে ঘোরাঘুরি করেছেন। কিন্তু তাঁরা বনানী থেকে আড়াই ঘণ্টা কোথায় গিয়েছিলেন, কী করেছিলেন সেসব ঘটনা ও তার পেছনের ঘটনা জানার চেষ্টা করছেন তদন্ত দল।

‘আশার পরিবারের দাবি, তাঁকে মাদক বা নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়ে থাকতে পারে, সেটা আমরা পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলেই জানতে পারব। তবে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এটা ঠিক। কিন্তু তার আগে আড়াই ঘণ্টায় অন্য কোনো ঘটনা আছে কি না, সেটা আমরা তদন্ত করব। তদন্তের স্বার্থে চালককে আমরা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করতে পারি।

শামীম পুলিশকে জানিয়েছেন, তিনি ঘাবড়ে গিয়েছিলেন। যে কারণে একেকবার একেক কথা বলেছেন। একবার বলেছিল পথ ভুলে গেছেন; কখনো বলছেন, আশা রাস্তা পার হচ্ছিলেন। শামীমের দাবি, মূলত তাঁরা রাস্তার মোড় ঘোরার জন্য মোটরবাইকে দাঁড়িয়ে ছিলেন। পরে একটি ট্রাক তার বাইকের পেছনে ধাক্কা দিয়ে আশাকে ২০ ফিট দূরে ফেলে দেয়।

তদন্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার সেই ভিডিওটি থানা কর্তৃপক্ষের কাছে আছে। তাঁরা চেষ্টা চালাচ্ছেন ঘাতক ট্রাক ও চালককে ধরতে।

আশার বাবা আবু কালাম জানান, দুর্ঘটনার রাতেই শামীমের কথায় তাদের সন্দেহ হয়। সেই রাত থেকেই তারা চোখে চোখে রাখে। পরের দিন লাশ পোস্টমর্টেমের সময় শামীমকে সন্দেহ করে তারা পুলিশের হাতে দেয়।

তিনি বলেন, ‘বারবার সে কেন কথা বদলাচ্ছে, সেটা আমরা জানি না। ঘটনার সঙ্গে শামীম জড়িত সন্দেহ মামলা করেছি। পুলিশ আমাদের সন্দেহ দূর করে ট্রাকচালকসহ জড়িত সবাইকে আইনের আওতায় আনুক।

শুরুতে গাজীপুরের বোর্ড বাজার থেকে ফেরার কথা বলা হলেও আশার পরিবার থেকে নিশ্চিত করা হয়েছে বনানী এলাকা থেকে রওনা হয়েছিলেন আশা।

৩ জানুয়ারি রাত ১১টার দিকে আশা তাঁর মাকে ফোন দিয়ে জানান, তিনি বনানীতে আছেন। ২০ মিনিটের আশাদের মিরপুর রূপনগর আবাসিক এলাকার বাসায় ফেরার কথা ছিল। আশার মা-বাবা ধরে নিয়েছিলেন মেয়ে বাসায় ফিরতে বড়জোর সাড়ে ১১টা বাজতে পারে। রাত প্রায় দুইটার দিকে আশাকে বহন করা মোটরবাইকের চালক শামীম আহমেদ অভিনেত্রী আশার পরিবারকে ফোন দিয়ে সড়ক দুর্ঘটনান কথা জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu