1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কিংবদন্তী অভিনেতা বিক্রম আর নেই

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১১৪ সময় দর্শন

অবশেষে চলেই গেলেন ভারতের প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে পুনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতা বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। একাধিক অঙ্গ ব্যর্থতার কারণে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এর আগে মৃত্যুর গুজব ছড়িয়ে পরেছিল অভিনেতার। তবে তার পরিবার নিশ্চিত করেছিল যে তিনি বেঁচে আছেন৷ হাসপাতালে ভর্তির পর তিনি কিছুটা উন্নতি করেছিলেন; কিন্তু হঠাৎ করে তার অবস্থার অবনতি হয় এবং তিনি কোমায় চলে যান। হৃৎপিণ্ড এবং কিডনি সমস্যা সহ একাধিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। তার একাধিক অঙ্গ নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল বলে জানা গেছে৷

দীনানাথ মঙ্গেশকাট হাসপাতালের চিকিৎসকদের মতে, শনিবার অভিনেতার স্বাস্থ্যের আরো অবনতি হয়। তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন এবং গুরুতর ছিলেন।

তার পারিবারিক বন্ধু রাজেশ দামলে বলেছেন, তার দেহ বালগন্ধর্ব অডিটোরিয়ামে অ্যান্টিম দর্শনের জন্য রাখা হবে। সন্ধ্যা ৬টায় পুনের বৈকুণ্ঠ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

বড় পর্দা এবং মঞ্চের প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে ১৯৭১ সালে অমিতাভ বচ্চনের ‘পারওয়ানা’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার আগে মারাঠি থিয়েটার এবং সিনেমার একজন বিখ্যাত অভিনেতা ছিলেন দিনি। ৪০ বছরেরও দীর্ঘ ক্যারিয়ারে তিনি বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। অগ্নিপথ, হাম দিল দে চুকে সানাম, ভুল ভুলাইয়া, নটসম্রাট, হিচকি, মিশন মঙ্গল সহ অসংখ্য ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন এই গুণী অভিনেতা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu