1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঠাকুরগাঁওয়ে ঠাণ্ডাজনিত রোগে হাসপাতালে বাড়ছে শিশু ভর্তি

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৩২ সময় দর্শন

শীত বাড়ার সাথে সাথে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত শিশু রোগীর সংখ্যা বেড়ে চলেছে। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমসিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রতিদিনই ৬০ থেকে ৭০ জন শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতালে ভর্তি শিশু রোগীর বেশিরভাগই ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত।

গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া ও নিউমোনিয়াসহ নানা রোগে ২৩৫ জন শিশু ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত রয়েছে ৬২ ও নিউমোনিয়ায় আক্রান্ত ৩৫ জন ও অন্য শিশুরা ঠাণ্ডা জনিত রোগে আক্রান্ত ভর্তি রয়েছে।

অপরদিকে হাসপাতালে ৪৫ শয্যার বিপরীতে হঠাৎ কয়েকগুণ রোগী বৃদ্ধি পাওয়ায় শয্যা সংকটে রোগী ও স্বজনরা। রোগীর তুলনায় হাসপাতালে শয্যা অপ্রতুল্য। একেকটি শয্যায় ৩-৪ জন করে শিশুকে রাখতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি ওই শয্যাতে রোগীর মায়েরাও থাকছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা রোগী ও স্বজনরা। অনেকটা বাধ্য হয়েই ওয়ার্ডের বারান্দা কিংবা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন তারা।

সদর উপজেলা বড় খোঁচাবাড়ি এলাকার রফিকুল ইসলাম জানান, তার শিশুর হঠাৎ করে বমি, সর্দি ও সাথে পাতলা পায়খানা শুরু হয়। এরপর শিশুকে হাসপাতালে নিয়ে আসেন ও গত দুই দিন ধরে আছেন। কিন্তু হাসপাতালে শিশু রোগীর সংখ্যা অনেক। তিনি শয্যা (বিছানা) না পেয়ে অসুস্থ সন্তানকে নিয়ে মেঝেতে রয়েছেন। তার মতো আরও অনেকেই হাসপাতালের ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন।

সালান্দর এলাকা থেকে ২ জন শিশুকে নিয়ে ভর্তি হয়েছেন মা সুলতানা বেগম। তিনি বলেন, মেয়েটার ঠাণ্ডায় বুকে কফ জমে গিয়েছিল তাই হাসপাতালে ভর্তি হই। পরে ছেলেটার পাতলা পায়খানা। দুই সন্তানকে নিয়ে এখন হাসপাতালে আমি।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আবু মো. রাজীব-উল-দোজা (তূর্য) জানান, ঠাণ্ডা বাড়ার কারণে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সকল রোগীদের সাধ্যমতো চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এখন মা দের একটু সচেতন হতে হবে। বাচ্চাদের যেন ঠাণ্ডা না লাগে সেদিকে নজর রাখতে হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu