1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সুনামগঞ্জে সহকারী শিক্ষক নিয়োগের দাবীতে মানববন্ধন

রনি মিয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৩৪ সময় দর্শন
 মুজিব বর্ষের অঙ্গীকার থাকবে না কেউ বেকার” এই শ্লোগান নিয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২২ এর বিপরীতে শূন্যপদে সর্বোচ্চ শিক্ষক নিয়োগের দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলার সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের চাকুরী প্রত্যাশীবৃন্দের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের চাকুরী প্রত্যাশীবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, দিপাল ভট্রাচার্য্য,মোশারফ মিয়া,নুরুল হক,আলমগীর,হাকিম উল্ল্যাহ,রনি দাস,মিসবাহ,জাকির হোসেন,সুজিত,নজির,রুপম লিটন,আউয়াল ও নান্টু প্রমুখ। বক্তারা বলেন,বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনগনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামীলীগ যদি সরকার গঠন করতে পারে তাহলে ঘরে ঘরে সরকারী চাকুরীর ব্যবস্থা করে দিবেন।
কিন্তু বর্তমান সরকারের প্রায় একটাান তেরবছর অতিবাহিত হলেও আজো সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। তারা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনায়নের সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫৮ হাজার সরকারী শিক্ষক পদে নিয়োগ দেয়া হবে।
কিন্তু বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মাষ্টার্স পরীক্ষা শেষ করে মেধা থাকার পর সরকারী চাকুরীতে প্রবেশের কোন সুযোগ পাচ্ছেন না তাই ইতিমধ্যে অনেক শিক্ষার্থীদের সরকারী চাকুরীর বয়সসীমা শেষ হচ্ছে। তাই অবিলম্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক প্রায় ৫৮ হাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রদানের জন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu