1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জেরুজালেমের দুই বাস স্টপেজে বোমা বিস্ফোরণ, হতাহত ১৫

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১১৯ সময় দর্শন

জেরুজালেমের দুটি বাস স্টপেজে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবারের (২৩ নভেম্বর) এসব বিস্ফোরণে ১৫ জনের হতাহতের খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

এই বিস্ফোরণের জন্য ফিলিস্তিনিদের দায়ী করছে ইসরায়েলের পুলিশ।

তবে হামলার দায় স্বীকার করেনি কেউ।

ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, অধিকৃত পশ্চিম তীরের শহর নাবলুসে ইসরায়েলি বাহিনীর হাতে ১৬ বছর বয়সী একজন ফিলিস্তিনি নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরই বিস্ফোরণের এসব ঘটনা ঘটে।

বিবিসি বলছে, জেরুজালেম শহরের পশ্চিম প্রবেশ পথের একটি ইসরায়েলি বাস স্টপেজে সকাল ৭টার দিকে প্রথম বিস্ফোরণটি ঘটে। ওই সময় বাস স্টপেজটি সাধারণ মানুষে পরিপূর্ণ ছিল। প্রথম বিস্ফোরণে ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

অন্যদিকে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে উত্তর জেরুজালেমের রামোট বাস স্টপেজে। সেখানের বিস্ফোরণে তিন জন আহত হয়েছেন।

রামোট থেকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিনিধি এলান ফিশার জানিয়েছেন, পৃথক দুটি স্থানে নিয়ন্ত্রিত বিস্ফোরণ হয়েছে। বহু বছর পর জেরুজালেমে এমনটা দেখা গেল।

তিনি বলেন, ‘পুলিশের বিশ্বাস, প্রথম বিস্ফোরণটি ঘটেছে একটি সাইকেল থেকে। ওই সাইকেলটি বাস স্টপেজে পরিত্যক্ত অবস্থায় ছিল। ’

বিস্ফোরণের সময় ঘটনাস্থালে থাকা চিকিৎসক হাইম গাবে বলেন, ‘বিস্ফোরণ স্থলের সর্বত্র ক্ষতি হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ’

এ দিকে বিস্ফোরণের পরই ইসরায়েলের সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বৈঠকে বসে। পরে তারা জেনিন এলকার জালামেহ ও সালেম চেক পয়েন্ট বন্ধ করার ঘোষণা দেয়।

গত বছর থেকে ফিলিস্তিনের জেরুজালেমে উত্তেজনা বাড়ছে। অধিকৃত পশ্চিম তীরে অভিযান বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এমনকি অবৈধভাবে বসতি স্থাপনও বাড়াচ্ছে দখলদার দেশটি। অন্যদিকে আগের তুলনায় সশস্ত্র হামলা বাড়িয়েছে ফিলিস্তিনিরা।

চলতি বছরে ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী; যার মধ্যে ৫০ জনই শিশু। অন্যদিকে ফিলিস্তিনিদের হামলায় মারা গেছে ২৫ ইসরায়েলি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu