1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভার্জিনিয়ার ওয়ালমার্ট স্টোরে বন্দুকধারীর গুলি, নিহত ১০

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১১৭ সময় দর্শন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিক শহরের মার্কিন বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি স্টোরে এলোপাথাড়ি গুলি চালিয়েছে এক বন্দুকধারী। মঙ্গলবার (২২ নভেম্বর) রাতের এ ঘটনায় বন্দুকধারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।

প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, ওয়ালমার্টের স্টোরে ম্যানেজার পদে কাজ করা এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালায়।

এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। পরে নিজের দিকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি।

চেসপেক শহরের পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ১২মিনিটে এ ঘটনা ঘটে। তবে কি কারণে বন্দুকধারী এমনটা করেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ঘটনাস্থলের কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যায়, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

চেসাপিক শহরের মুখপাত্র লিও কোসিনস্কি বলেন, ‘দোকানের ভেতর থেকেই গুলি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি একাই এই কাজ করেছেন। ’

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ওয়ালমার্ট কর্তৃপক্ষ। তারা বলছে, এমন ঘটনায় আমরা হতবাক। আইন প্রয়োগকারী সংস্থা সমস্ত তথ্য দিয়ে সহায়তা করা হবে।

এই ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। সেখানে ওয়ালমার্টের ইউনিফর্ম পরিহত এক প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা দিচ্ছেন। প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি স্টাফ রুম থেকে বের হওয়ার পরই একজন ম্যানেজার সেখানে ঢুকে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। দুঃখজনকভাবে আমরা আমাদের কয়েকজন সহকর্মীকে হারিয়েছি। ’ তার কতজন সহকর্মী গুলিবিদ্ধ হয়েছে তা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি তা জানি না। ’

ভার্জিনিয়া রাজ্যের সিনেটর লুইস লুকাস বলেন, ‘চেসাপিকের ওয়ালমার্টে সংঘটিত হওয়া একেবারে হৃদয়বিদারক। আমাদের দেশের এই সহিংসতার মহামারি আকার ধারণ করছে। এর সমাধান না পাওয়া পর্যন্ত আমি বিশ্রাম নেব না। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu