1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঝামেলা না করে ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি দিন: ফখরুল

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১০৬ সময় দর্শন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো ঝামেলা না করে ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিন। তিনি বলেন, বর্তমানে নানা নাটক তৈরি করা হচ্ছে এবং নাটকের উদ্দেশ্য আছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ জাতির জন্য বিশাল বোঝা হয়ে গেছে। এই বোঝাকে যদি কাঁধ থেকে সরাতে না পারি তাহলে এদের সঙ্গে আমরা সবাই ডুবে যাব, ইতোমধ্যে ডুবতে বসেছি।

আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের বিষয়ে ফখরুল বলেন, এগুলো সব নাটক তৈরি করা হচ্ছে এবং নাটকের উদ্দেশ্য আছে। মানুষ যে মূল দাবিগুলো নিয়ে সামনে এগিয়ে আসছে, যে আন্দোলন শুরু হয়েছে সেটাকে ডাইভার্ট করে অন্য দিকে নিয়ে যাওয়া।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ তাদের পুরনো খেলায় মেতে উঠেছে। ঘটনা ঘটাবো আমরা, মামলা খাবে তোমরা। সেই মামলা ঝুলতে থাকবে। আদালত-জেলখানা দৌঁড়াতে থাকবে, এর মধ্যে আমরা আমাদের কাজ সেরে নেবো। এই হচ্ছে এই সরকার, যারা নির্বাচিত হয়ে আসেনি। অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। প্রতিবার যখন নির্বাচনের সময় আসে তারা নতুন নতুন কৌশল আবিষ্কার করে। সেই কৌশলে কোনো না কোনোভাবে তারা আবার আসতে চায়।

এসময় আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের প্রসঙ্গে ফখরুল বলেন, ‘আমাদের সমাবেশের এখনো স্থান দেয়নি। আমরা পরিষ্কার করে বলেছি, যেহেতু সব সময় নয়াপল্টনে আমাদের পার্টি অফিসের সামনে সমাবেশ করি, ১০ তারিখে আমরা অবশ্যই নয়াপল্টনে সমাবেশ করবো। ‘

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu